31 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশে বৃষ্টিপাতের প্রবণতা আগামী তিন দিন

বিএনএ, ঢাকা: দেশের সব বিভাগেই কম-বেশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিনে বেশিরভাগ স্থানে ঝড়-বৃষ্টি সন্ধ্যার পর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

শুক্রবার (২১ এপ্রিল) দেশের অনেক স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে। তাপপ্রবাহের মাত্রা কমেছে তাতে। আজ তাপমাত্রা আরও কমে বিভিন্ন স্থানে থেকে তাপপ্রবাহ দূর হতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্য মতে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। এ সময়ে তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যার আগে ঢাকায়ও কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ সারাদেশেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আছে। তবে দিনের বেলায় তা হওয়ার সম্ভাবনা কম। এখন যে ওয়েদার প্যাটার্ন, সে অনুযায়ী তাপমাত্রা না কমা পর্যন্ত সেটা (ঝড়-বৃষ্টি) হবে না। কিছু কিছু জায়গায় সন্ধ্যার আগে আগেও দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ ঢাকায় সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। তবে রাতে ঝড়-বৃষ্টি হতে পারে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত