30 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জ্বালানির দাম প্রায় ২৫ শতাংশ বাড়ালো শ্রীলঙ্কা

জ্বালানির দাম প্রায় ২৫ শতাংশ বাড়ালো শ্রীলঙ্কা


বিএনএ, বিশ্বডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব মোকাবিলায় শ্রীলঙ্কা আবারও জ্বালানির দাম বাড়িয়েছে। রোববার (২২ মার্চ) দেশটি পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে, যা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা বৃদ্ধি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ পেট্রোলের দাম প্রতি লিটার ৩১৭ রুপি থেকে বাড়িয়ে ৩৯৮ রুপি করা হয়েছে। অন্যদিকে, গণপরিবহনে বহুল ব্যবহৃত ডিজেলের দাম ৭৯ রুপি বাড়িয়ে ৩৮২ রুপি নির্ধারণ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে খুচরা পর্যায়ে জ্বালানির দাম ৮ শতাংশ বাড়ানো হয় এবং ব্যবহার কমাতে রেশনিং ব্যবস্থাও চালু করা হয়।

রাষ্ট্রায়ত্ত সিলন প্রেট্রোলিয়াম করপোরেশনের এক কর্মকর্তা জানান, সর্বশেষ মূল্যবৃদ্ধির মাধ্যমে জ্বালানি ব্যবহারে ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস আনার লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক ইতোমধ্যে সতর্ক করেছেন, ‘মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি সংঘাত দেশটির জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।’ পরিস্থিতি মোকাবিলায় সরকার সপ্তাহে চারদিন কর্মদিবস চালুর নির্দেশ দিয়েছে এবং সম্ভব হলে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) পুনরায় চালুর আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। শান্তিকালীন সময়ে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়।

উল্লেখ্য, শ্রীলঙ্কা সম্পূর্ণভাবে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীল। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করা হয় এবং মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সংগ্রহ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত