26 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে রোভার স্কাউটসের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন

কুবিতে রোভার স্কাউটসের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন

কুবিতে রোভার স্কাউটসের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন

বিএনএ,কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কেক কেটে জন্মদিন উদযাপন করেন রোভার স্কাউটস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের লিডার এবং নেতৃবৃন্দরা।

এসময় রোভার স্কাউট লিডার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক থাকত তাহলে এ দিনটি আমরা আরও সাড়ম্বরে পালন করতাম। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি সম্ভব হয়নি। বর্তমানে সব অনুষ্ঠানে আমরা স্বাস্থবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজন করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পুনরায় কাজের গতি ফিরিয়ে আনব।

এ সময় গার্লস ইন রোভার ইউনিট কুবি শাখার লিডার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, রবার্ট ব্যাডেনের জন্মবার্ষিকী আমাদের জন্য অনুপ্রেরণা। আমারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট প্রথম থেকে বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছি। সামনেও সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি রোভার স্কাউটসের কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে আমরা আরও সচেষ্ট থাকব।

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ
এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা