28 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে কৃষকের রহস্যজনক মৃত্যু

ধামরাইয়ে কৃষকের রহস্যজনক মৃত্যু

ধামরাইয়ে কৃষকের রহস্যজনক মৃত্যু

বিএনএ, (সাভার) ঢাকা: ঢাকার ধামরাইয়ে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সিদ্দিকুর রহমান ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। নিহতের ভাতিজা হাসান জানায়, সকালে ঘুম থেকে উঠে তিনি চাচার মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তবে কি কারনে তিনি মারা গেছেন তা জানাতে পারেনি হাসান।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত সিদ্দিকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন