30 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বোয়ালখালী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বোয়ালখালী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিএনএ, বোয়ালখালী : মহান স্বাধীনতার বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক নুরুল গণি শাহ, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন  কাউন্সিলর জাহাঙ্গির আলম,  হাজী নাছের আলি, ইসমাঈল হোসেন আবু, আরিফ উদ্দিন জুয়েল, সুনিল চন্দ্র ঘোষ, মোঃ পারভেজ, রেবেকা সুলতানা মনি, শাহনাজ পারভিন নিলু প্রমুখ।

বিএনএনিউজ/মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত