31 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে জাহাঙ্গীর হত্যাকাণ্ড : মুলহোতা রুবেল ও ইয়াছিন গ্রেপ্তার

কর্ণফুলীতে জাহাঙ্গীর হত্যাকাণ্ড : মুলহোতা রুবেল ও ইয়াছিন গ্রেপ্তার

কর্ণফুলীতে জাহাঙ্গীর হত্যাকাণ্ড : মুলহোতা রুবেল ও ইয়াছিন গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : কর্ণফুলীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৫) হত্যা মামলার মুলহোতা মো. রুবেল ও মোহাম্মদ ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ( ২১ ডিসেম্বের) বেলা ১টার দিকে ঢাকার কমলাপুর  রেল স্টেশন থেকে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের নিয়ে রওয়ানা দিয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক এএসপি তাহিয়াত আহমেদ বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা ঢাকায় পালিয়ে যায়। তারা ঢাকার আমিন বাজার, আশুলিয়া, টঙ্গি ও বিরুলিয়া  এলাকায় অবস্থান করেছে। আসামিরা বার বার অবস্থান পরিবর্তন করছিলেন।

তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ বেলা ১টার দিকে কমলাপুর রেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের নিয়ে রওয়ানা দিয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

কর্ণফুলীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত জাহাঙ্গীরের মৃত্যু

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী