23 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » খাসজমি থেকে মাটি উত্তোলন : ট্রাক-খননকারক জব্দ

খাসজমি থেকে মাটি উত্তোলন : ট্রাক-খননকারক জব্দ

খাসজমি থেকে মাটি উত্তোলন : ট্রাক-খননকারক জব্দ

বিএনএ, লোহাগাড়া (চট্টগ্রাম) : লোহাগাড়া উপজেলার  আমিরাবাদ ইউনিয়নের নতুন ব্রীজ এলাকায় সরকারি খাসজমি কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে  ট্রাক ও এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মাসুদ রানা।

এসময় তার সঙ্গে ছিলেন লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী,পদুয়া সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি ও উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ।

জানা যায়, ওই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালায়। খবর পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাক ও এক্সক্যাভেটর জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পারিচালনা করা হয়। পরিবেশ বিনষ্টকারী যেকোন কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার জন্য  নির্দেশনা রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/রায়হান/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!