32 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিপাইনের আদালত ১৭ জঙ্গিকে আজীবন কারাদণ্ড দিল

ফিলিপাইনের আদালত ১৭ জঙ্গিকে আজীবন কারাদণ্ড দিল

ফিলিপাইনের আদালত ১৭ জঙ্গিকে আজীবন কারাদণ্ড দিল

বিশ্ব ডেস্ক:  ফিলিপাইনের আদালত ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর ১৭ সদস্যকে মালয়েশিয়ায় বিদেশি ও ফিলিপিনো নাগরিকদের অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ফিলিপাইনের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে ।

২০০০ সালের এপ্রিলে, ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের সদস্যরা মালয়েশিয়ার সিপাদান দ্বীপের একটি হলিডে রিসোর্ট থেকে ২১ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে। জিম্মিদের ৯৫৫ কিলোমিটার দক্ষিণে জঙ্গলের মধ্যে জোলো দ্বীপে কয়েক মাস ধরে বন্দী করে রাখা হয়, যতক্ষণ না তারা মুক্তিপণের বিনিময়ে মুক্তি পান। মুক্তিপণ হিসেবে কয়েক মিলিয়ন ডলার দেয়া হয়।

এই অপহৃতদের মধ্যে ফিলিপাইন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, লেবানন, মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরা ছিলেন।

বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, “এই রায় আইনের শাসনকে দৃঢ়ভাবে সমুন্নত করার বিচার বিভাগের অটল প্রচেষ্টার প্রতিফলন।”

১৭ জন অভিযুক্তকে ২১টি অপহরণ ও মুক্তিপণ চাওয়ার গুরুতর অপরাধে,  অপহরণ মামলা প্রমাণিত হওয়ার পর ১৬ অক্টোবর দোষী সাব্যস্ত করা হয়।

১৫৭ পৃষ্ঠার মামলার রায়ে বলা হয়েছে, অভিযুক্তদের প্রতিটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

দোষী সাব্যস্তদের মধ্যে দু’জন—হিলারিওন ডেল রোসারিও সান্তোস থ্রি  এবং রেডেন্ডো কাইন ডেলোসা—জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ২০০৮ সালে আল-কায়েদা ও ওসামা বিন লাদেনের সঙ্গে “সম্পর্ক” থাকার কারণে এবং আবু সায়্যাফ, জামাহ ইসলামিয়া ও রাজা সোলাইমান মুভমেন্টের মতো আইএস-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে সান্তোস এবং ডেলোসা এই তালিকায় অন্তর্ভুক্ত হন।

অপহরণকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা সম্ভব হয়নি, কারণ এই ঘটনা ২০০০ সালে ঘটে, যখন ফিলিপাইনে এই ধরনের প্রযোজ্য আইন ছিল না।

আসামিদের ২১ জনকে ক্ষতিপূরণ হিসেবে ৩ লাখ পেসো (মার্কিন $৫,২২৮) দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত