30 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে এবার পুলিশ কনস্টেবলের মৃত্যু

ডেঙ্গুতে এবার পুলিশ কনস্টেবলের মৃত্যু

ডেঙ্গুতে এবার পুলিশ কনস্টেবলের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এমাদুল হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে তিনি নগরীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গুর হেমোরজিক সিনড্রোম জটিলতায় ভুগছিলেন তিনি।

নিহত পুলিশ কনস্টেবল এমাদুল ইসলামের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন বলে জানা যায়।

এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার আলী নেওয়াজ সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেঙ্গু উপসর্গ নিয়ে রোববার রাতে এক পুলিশ সদস্য হাসপাতলে ভর্তি হন। আজ দুপুরে তিনি মারা যান। তিনি ডেঙ্গুর হেমোরজিক সিনড্রোম জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎকরা।

এর আগে গতকালও ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু হয়। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত