30 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - মে ২১, ২০২৬
Bnanews24.com
Home » নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

ভারতে বজ্রপাতে ৪৫ জনের মৃত্যু

বিএনএ, নওগাঁ : জেলার রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত আলাদা আলাদা স্থানে বজ্রপাতে ওই তিন কৃষকের মৃত্যু হয়েছে ।

তারা হলেন, উপজেলার পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০), একই গ্রামের আমিনুর ইসলামের ছেলে তারেক মিয়া (২২) এবং গুয়াতা আটনিটা গ্রামের হাসান তালুকদারের ছেলে নয়ন তালুকদার (৩২)।

জানা যায়, সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে ধান কাটার কাজ করতে যায়। কাজ করার সময় বেলা ১১টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে, গুয়াতা আটনিটা এলাকায় একটি ফসলে মাঠে বজ্রপাতে নয়ন তালুকদারের মৃত্যু হয়। সকালে তার মৃত্যু হলেও স্থানীয়রা এদিন বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃতদেহ দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, মৃত কৃষকদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ