30 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বিএনএ, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে  শামছুল হক মণ্ডল (৫৫) নামে এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার (২১ মে) দুপুরে দেওয়ানগঞ্জ-ঢাকা রেলরুটের ইসলামপুর রেলস্টেশনের আউট সিগন্যালের অদুরে ঋষিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে ।

নিহত শামছুল হক মণ্ডল (৫৫) উপজেলা সদরের কিংজাল্লার আমজাদ মণ্ডলের ছেলে। শামছুলের মেয়ে লিমা আক্তার সাংবাদিকদের বলেন, মুরগির খাবার কেনার জন্য ইসলামপুর বাজার থেকে পাশের ধর্মকুড়া হাটে যাচ্ছিলেন তার বাবা। এ সময় ট্রেন এলে তিনি বুঝতে না পেরে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলজার হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের