25 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পদত্যাগের ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

বিএনএ, বিশ্ব ডেস্ক: হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। স্থানীয় সময় গতকাল (২০ মার্চ) তিনি এই ঘোষণা দেন। শাসক দল ফাইন গেইলের নেতার পদ থেকে তিনি সরে দঁড়াবেন বলে জানান। ভারাদকরের পদত্যাগকে অনেক দিক থেকেই নজিরবিহীন বলে বর্ণনা করেছেন আইরিশ উপপ্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।

ডাবলিনে সরকারি ভবনের বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের ভারাদকার বলেন, ‘আমি ফাইন গেইল পার্টির সভাপতিত্ব ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি এবং আমার পদে নতুন কেউ দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরপরই আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ নিজের দলকে এপ্রিলের ৬ তারিখের মধ্যে নতুন একজন নেতৃত্ব পছন্দ করতে এবং সংসদের ইস্টার বিরতির পরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আহ্বান জানিয়েছেন।

৪৫ বছর বয়সী ভারাদকার আরো বলেন, ‘এটি সরে যাওয়ার সঠিক সময়। আমার সরে যাওয়ার প্রকৃত কোনো কারণ নেই। আমার কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা নেই।’ এর বেশি কিছু তিনি আর বলেননি। এ কথা বলার সময় তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন।

ভারাদকর ২০১৭ সালে মাত্র ৩৮ বছর বয়সে আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তাঁর মা আইরিশ এবং বাবা অশোক একজন ভারতীয় চিকিৎসক। আইরিশ পার্লামেন্টের নিম্নকক্ষে নির্বাচিত হওয়ার আগে ভারাদকর হাসপাতালে ডাক্তার হিসেবে কাজ করতেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের