26 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতীয় দলে তিন তরুণ

ভারতীয় দলে তিন তরুণ

ভারতীয় দলে তিন তরুণ

বিএনএ,স্পোর্টসডেস্ক :আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ১৯ সদস্যের দল ফিরেছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা, পেসার ভুবনেশ্বর কুমার। প্রথমবারের মত টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব,ইশান কিষান ও রাহুল তেওয়াতিয়া।

বাদ পড়েছেন মনিশ পান্ডে, সানজু স্যামসন ও মায়াঙ্ক আগারওয়াল। নেই  অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহও ।

বিজয় হাজারে ট্রফিতে খেলেন ৯৪ বলে ১৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইশান কিষান। তার এই ব্যাটিংয়ে মুগ্ধ হয় নির্বাচকরা ।আইপিএলে গত আসর তরুণ এই কিপার-ব্যাটসম্যানের ধারুণ কেটেছে। ১৪৫.৭৬ স্ট্রাইক রেটে ৫৭.৩৩ গড়ে রান করেছেন ৫১৬। আসরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২২ বছর বয়সী এই মারকুটে বাঁহাতি ব্যাটসম্যান।

আইপিএলে গত তিন আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ ধারাবাহিক সূর্যকুমার। ২০১৮ সালে ১৪ ম্যাচ খেলে ৩৬.৫৭ গড়ে রান করেন ৫১২, ফিফটি ৪টি। পরের আসরে ১৬ ম্যাচে তার রান ছিল ৪২৪। দুই আসরেই তার স্ট্রাইক রেট ছিল ১৩০ এর ওপরে।

ভারতের টি-টোয়েন্টি দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাব পান্ত (কিপার), ইশান কিষান, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, থাঙ্গারাসু নাটরাজন, ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, নবদিপ সাইনি, শার্দুল ঠাকুর,যুজবেন্দ্র চাহাল,বরুণ চক্রবর্তী।

গত আইপিএলের পারফরম্যান্স দিয়েই দলে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী তেওয়াতিয়া। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে রান করেন ১৩৯.৩৪ স্ট্রাইক রেটে ২৫৫।১০টি উইকেটও নিয়েছিলেন এই লেগ স্পিনার। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শেষ ৮ বলে ৬টি ছক্কা মেরে দলের জয়ে রাখেন বড় অবদান।

দলে ডাক পেয়েছেন থাঙ্গারাসু নাটরাজন। অস্ট্রেলিয়া বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন এই পেসার।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের