23 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার

অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার

অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে মো. আরিফুল ইসলাম (৩০)নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শুক্রবার (১৮ নভেম্বর) রাতে আকবরশাহ থানার লেকসিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ানশুটারগান এবং ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার আরিফ আকবরশাহ জিয়ানগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবরশাহ থানাধীন লেকসিটি এলাকা থেকে ১ টি ওয়ানশুটারগান এবং ২ রাউন্ড গুলিসহ ওই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র কেনাবেচা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!