26 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামিন পেলেন নওয়াজ

জামিন পেলেন নওয়াজ


বিএনএ, বিশ্ব ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দিয়েছে দেশটির উচ্চ আদালত। প্রায় চার বছর যুক্তরাজ্যে স্বনির্বাসনে থাকার পর আগামীকাল শনিবার (২১ অক্টোবর) পাকিস্তানের লাহোরে ফেরার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নওয়াজ শরিফকে এই জামিন দেওয়া হয় বলে জানিয়েছেন তার আইনজীবী আমজাদ পারভেজ। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে।

আইনজীবী পারভেজ বলেন, আগামীকাল (শনিবার) নওয়াজ শরিফ তার শহর লাহোরে ফিরবেন। হাইকোর্ট থেকে জামিনাদেশ পাওয়ার থাকায় এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না। তার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ পিটিআইপ্রধান ইমরান খান এখন জেলে রয়েছেন। খবর এনডিটিভি।

আগামী বছরের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পাকিস্তান মুসলিম লিগ, নওয়াজকে (পিএমএল-এন) নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তার ছোট ভাই শেহবাজ শরীফ বর্তমান তত্ত্বাবধায়কের আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জানুয়ারিতে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের