26 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ায় গ্রেপ্তার রেডিও ফ্রি ইউরোপের নারী সাংবাদিক

রাশিয়ায় গ্রেপ্তার রেডিও ফ্রি ইউরোপের নারী সাংবাদিক

সাংবাদিক

বিশ্ব ডেস্ক: বিদেশি এজেন্ট হিসেবে নাম নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের তহবিলে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) এর সম্পাদক আলসু কুরমাশেভা রাশিয়ায় আটক হয়েছেন।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক কুরমাশেভা জরুরি পারিবারিক প্রয়োজনে গত ২০ মে রাশিয়া যান বলে জানায় আরএফই/আরএল।

আরএফই/আরএল এর তাতার-বাশকির সার্ভিসের সম্পাদকদের একজন কুরমাশেভা পারিবারিক কাজ শেষে রাশিয়া ছাড়তে তার ফিরতি ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। সে সময়ে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। রুশ কর্তৃপক্ষের কাছে তার মার্কিন পাসপোর্ট নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় তাকে জরিমানাও করা হয়েছিল।

রাশিয়ার পক্ষ থেকে ১৮ অক্টোবর দেওয়া এক ঘোষণায় কুরমাশেভার বিরুদ্ধে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে নিজের পাসপোর্ট নিবন্ধন না করার অভিযোগ আনা হয়েছে বলেও জানায় রেডিওটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী