29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের পাবলিক টয়লেট থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে রেলস্টেশনের পাবলিক টয়লেট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে নিয়ে আসা ঢাকা রেলওয়ে থানার কনস্টেবল আলম উদ্দিন জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা নিহতের পরিচয় এখনো জানতে পারিনি। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। কি কারনে বা কিসের জন্য তার মৃত্যু হয়েছে তা সঠিক ভাবে বলতে পারবো না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ?