25 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ

বিএনএ বিশ্ব: দায়িত্ব পাওয়ার ৪৩ দিন পর পদত‌্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ইমেল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনার পর এই ঘোষণা দেন তিনি। বুধবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন।

লিজ ট্রাসের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করে সুয়েলা ব্রাভারম্যান বলেন, সরকারের ভুলের দায় স্বীকার করতে হবে এবং সরকারকে জনগণের ওপর নির্ভর করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি এবং আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটার প্রতি সম্মান প্রদর্শন করছি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ড শ্যাপস সুয়েলা ব্রাভারম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের