30 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত

বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত

ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণাঞ্চলে

বিএনএ ডেস্ক: বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এলাকায় ফের নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে। মাঝেমধ্যে বিরতি দিলেও প্রতিদিন রাজধানীর কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। তা ছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশ এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে শুক্রবার পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, সাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে গতকাল। আজ সমতলে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর শক্তি কমে যেতে পারে। এর ফলে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমতে পারে এবং উত্তরাঞ্চলে কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবার দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়; ৮৪ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, বাতাসে শুষ্কতা বাড়ছে। ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসও বইছে। চলতি মাসের শেষদিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে। এরই মধ্যে অবশ্য দেশের অনেক জায়গায় কুয়াশা পড়তে শুরু করেছে। মাসের শেষে তাপমাত্রা কমে হালকা শীতের অনুভূতি মিলতে পারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত