27 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক রব্বানী

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক রব্বানী


বিএনএ, চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র সংবাদধর্মী সংগঠন চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় ও দ্যা বাংলাদেশ ট্যুডে এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনএ নিউজ২৪ এর চুয়েট প্রতিনিধি মো. গোলাম রব্বানী।

আজ বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিকাল ৫ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি জিওন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জিতু প্রকাশ ধর, চুয়েটের উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মুহাম্মদ ফজলুর রহমান এবং নিরাপত্তা বিভাগের প্রধান আনিসুজ্জামান খান।

এছাড়াও অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল আলম। এরপর নতুন কমিটির সভাপতির পতাকা স্মারক হস্তাত্বর করেন বিদায়ী সভাপতি জিওন আহমেদ।

সমিতির নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক যায় যায় দিন প্রতিনিধি তাসনিয়া মাশিয়াত, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের চুয়েট সংবাদদাতা হাবিব আসলাম , দপ্তর সম্পাদক দৈনিক কালবেলার চুয়েট প্রতিনিধি জেরিন সুলতানা শাওন, অর্থ সম্পাদক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি তানবির আহমেদ, প্রচার সম্পাদক দৈনিক সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি মুহাম্মদ ফাহিম উদ্দিন, আইটি সম্পাদক দ্যা ডেইলি বাংলাদেশ প্রতিনিধি ইস্পিতা জাহান সুমা এবং কার্যকরী সদস্য চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি আসহাব লাবিব ও সজিব কুমার কর।

বিএনএ/ রব্বানী, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর