29 C
আবহাওয়া
৮:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ডবলমুরিং এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক জাহিদ-খোকন গ্রুপের প্রধান জাহিদ হাসান প্রকাশ মো. জাহিদুল ইসলাম (৩২) ও মো. মঞ্জুরুল আলম খোকন (৩৫)।

বুধবার (১৯ মে) রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ মে) বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ জানায়, তারা বন্দর ও ডবলমুরিং থানা এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তাদের গ্রুপে আরও ১০ জন আছে। তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে আবার বিভিন্ন স্থান থেকে ক্রেতাও সংগ্রহ করে।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল বুধবার রাতে তারা তাদের গ্রুপের সদস্যদের মাঝে ইয়াবা বিলির জন্য সিডিএ আবাসিক এলাকার ৯নং রোডের মাথায় অবস্থান করছিলো। এসময় পুলিশ অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে জাহিদকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে, খোকনকেও গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের উভয়ের বিরুদ্ধে থানায় ৮ টি করে মামলা রয়েছে বলেও জানান ওসি মহসীন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী