29 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - মে ১৩, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববাজারে আবার বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে আবার বেড়েছে তেলের দাম


বিএনএ, বিশ্বডেস্ক: ইরানের জাহাজে হামলা ও জাহাজটি জব্দের  জেরে  বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে।  এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। আর এটি চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাবকে আরও স্পষ্ট করে তুলেছে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করে জব্দ করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর এশিয়ার বাজারে সোমবার (২০ এপ্রিল) সকালেই বৈশ্বিক তেলের দাম বেড়েছে। এর আগে শনিবার ইরান ঘোষণা দেয়, তারা আবারও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করছে এবং এই জলপথে এগোতে চেষ্টা করা যেকোনও জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

ট্রাম্পের ইরানি জাহাজ জব্দের ঘোষণার পর সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৪.৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৬ ডলারে পৌঁছায় । গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে জ্বালানি বাজারে ব্যাপক ওঠানামা চলছে। এর জবাবে তেহরান হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজে হামলার হুমকি দেয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ