26 C
আবহাওয়া
৮:১১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক, খোলেনি দোকানপাট

নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক, খোলেনি দোকানপাট


বিএনএ ডেস্ক, ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় সকাল থেকে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। সড়কে ব্যবসায়ী-কর্মচারী, শিক্ষার্থীসহ বিবদমান কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি।

বুধবার (২০ এপ্রিল) সকালে গিয়ে দেখা যায়, নিউমার্কেট এবং এর আশপাশের কয়েকটি মার্কেট এখনো (বেলা সাড়ে ১১টা) খোলেনি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে গাউছিয়া, চাঁদনীচক, ধানমন্ডি হকার্স, নিউমার্কেট, চন্দ্রিমাসহ আশেপাশের সব মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা নিজ নিজ দোকানের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বলে জানান মালিকরা।

এদিকে, ঢাকা কলেজের চলমান আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে তিতুমির কলেজ, কবি কাজী নজরুল ইসলাম কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ ঢাকা কলেজের শিক্ষার্থীরাসহ অন্য কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এখনও (সকাল ১১টা ৩০ মিনিট) রাস্তায় নামেনি।

নিউমার্কেট এলাকায় গত সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ