32 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় ৩ যুবলীগ নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় ৩ যুবলীগ নেতা গুলিবিদ্ধ


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তের হামলায় পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দীনসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১০টায় উপজেলার আমজুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডি এম জমির উদ্দিন (৪২), যুবলীগ নেতা সাইফুল ইসলাম ওরফে বালু সাইফুল (৩৫) ও যুবলীগ কর্মী মো. ইকবাল হোসেন (৪০)।

জানা গেছে, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ হতে আগামী ২৩ এপ্রিল পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গল খাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তাঁর বাড়িতে দাওয়াত কার্ড দিয়ে ফেরার পথে অস্ত্রধারীরা বদিউল আলমের অনুসারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফু ও যুবলীগ নেতা ইকবাল হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে এ তিনজন গুলিবিদ্ধ হন।

পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রক্তিম দাশ বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ তিনজন বেশ কয়েকজন মিলে হাসপাতালে আনেন। তাদের অবস্থা গুরুতর দেখে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

আহতদের হাসপাতালে আনয়নকারী আনোয়ারের বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আগামী ২৩ এপ্রিল উপজেলা যুবলীগের ইফতার পার্টির জন্য এক মুক্তিযোদ্ধাকে দাওয়াত দিয়ে আসছিলেন যুবলীগের কয়েকজন নেতা। রাত ১০টায় আমজুরহাট এলাকায় তাদের ওপর হামলা চালায়। শর্টগানের গুলিতে তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত