30 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বয়স ১৮ হলেই মিলবে করোনার টিকা

ভারতে বয়স ১৮ হলেই মিলবে করোনার টিকা

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে

বিএনএ, বিশ্বডেস্ক : নতুন করে আবার করোনার প্রকোপে বিপর্যস্ত ভারত। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে অনেকে। সংক্রমণের লাগাম টেনে ধরতে ১৮ বছর বয়স হলেই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আগামী ১ মে থেকে এই টিকাদান শুরু হবে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক মোদি বলেন, ভারতের বেশিরভাগ মানুষকে যাতে অল্প সময়ের মধ্যে টিকা দেওয়া যায়, তার জন্য গত এক বছর ধরেই চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে ইতোমধ্যেই রেকর্ড গতিতে এগিয়েছে দেশ।

সোমবারের পদক্ষেপকে ভারতের টিকাদান প্রক্রিয়ার তৃতীয় পর্যায় বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
বর্তমানে ভারতে শুধুমাত্র করোনা প্রতিরোধে সম্মুখসারির লোকজনকে টিকা দেওয়া চলছে। এখন ভারতের স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মী এবং ৪৫ বছরের বেশি বয়স্করা বর্তমানে টিকা পাচ্ছেন।পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৫৬ হাজার ৯৪৭ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৭৫৭ জন।

ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৫৩ লাখ সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত