30 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সীমান্তে খাসিয়ার গুলিতে ২ বাঙালী আহত

সীমান্তে খাসিয়ার গুলিতে ২ বাঙালী আহত

সীমান্তে খাসিয়ার গুলিতে ২ বাঙালী আহত

বিএনএ,সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ইয়ামিন মিয়া (২২) ও তার চাচা আক্তার হোসেন দুই বাঙালী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে সীমান্তের মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন- গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া ও তার চাচা আক্তার হোসেন।

স্থানীয় বাসিন্দা শামিম মিয়া বলেন, আহত দুজন ভারত থেকে অবৈধভাবে চিনি আনতে ভারত গিয়েছিলেন। চিনি সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার পর খাসিয়াদের সঙ্গে টাকার লেনদেন নিয়ে ঝামেলা বাঁধে দুজনের। এক পর্যায়ে খাসিয়ারা গুলি চালালে ইয়ামিন ও আক্তার গুলিবিদ্ধ হন। বর্তমানে তারা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশি চিনি আনতে যায়। এ সময় খাসিয়াদের সঙ্গে টাকার লেনদেন নিয়ে তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে খাসিয়ারা গুলি চালায়। এতে ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন গুলিবিদ্ধ হন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের ওপারে দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাচালানি লেনদেন নিয়ে বিরোধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা শুনেছি। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।

বিএনএনিউজ / আরএস

 

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত