23 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নারী দলের দায়িত্বে বাশার

নারী দলের দায়িত্বে বাশার


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেনস উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান, বিসিবি পরিচালক ও উইমেনস উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি।

জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন বাশার। এরপর জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। সদ্যবিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পাশাপাশি তার সঙ্গেও মেয়াদ শেষে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি।

যদিও এই দুজন নির্বাচকের দায়িত্বে না থাকলেও বিসিবির অন্য পদে থাকবেন বলে সেসময় জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই প্রেক্ষিতে এবার নতুন দায়িত্ব পেলেন বাশার।

গত ১২ ফেব্রুয়ারি বিসিবির প্রধান নির্বাচক ঘোষণা করা হয় গাজী আশরাফ হোসেন লিপুকে। তার সঙ্গে আছেন আরেক সাবেক ক্রিকেটার হান্নান সরকার। পুরনো নির্বাচক প্যানেলের আব্দুর রাজ্জাক আছেন এবারের নতুন প্যানেলেও।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা