27 C
আবহাওয়া
১:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে বিয়ে করল ছোট ভাই

বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে বিয়ে করল ছোট ভাই

ফরহাদ

বিএনএ, চট্টগ্রাম :বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে বিশেষ কৌশলে বিয়ে করার অপরাধে ফরহাদ (২২) নামে একজনকে আটক করেছে র‍্যাব সদস্যরা।শনিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার কানন আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার  বলেন, ফয়সাল ও ফরহাদ আপন দুই ভাই। নবম শ্রেণির ছাত্রী ভিকটিমের সঙ্গে মোবাইল ফোনে ফয়সালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম গত ১২ ফেব্রুয়ারি করোনার টিকা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী ফয়সালের কথামতো তার ভাই ফরহাদের সঙ্গে সাগরপথে চট্টগ্রাম চলে আসে। ভিকটিমের সঙ্গে ফয়সালের কথা ছিল চট্টগ্রাম আসার পর তাকে বিয়ে করবে। কিন্তু ভিকটিমকে অপহরণের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দ্বীপ থানা পুলিশ ফয়সালকে আটক করে। এরপর ফয়সাল ও তার পরিবারের সদস্যরা আসামি ফরহাদকে ভিকটিমকে ফিরেয়ে সন্দ্বীপে নেওয়ার অনুরোধ করে। কিন্তু ফরহাদ ভিকটিমকে নিয়ে ফিরে যায়নি।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, সে প্রথমে হাটহাজারী সন্দ্বীপ পাড়া এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেয় ও ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কের একপর্যায়ে তারা ছলিমপুর ছিন্নমূলের এক কথিত কাজীর সহায়তায় বিয়ে করে। ১২ ফেব্রুয়ারি টিকা দিয়ে ভিকটিম ফেরত না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে জানতে পারে ফরহাদ ফুসলিয়ে বিয়ের প্রলোভনে ভিকটিমকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা সন্দ্বীপ থানায় মামলা করেন। মামলা দায়ের পর থেকে ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে আটকের লক্ষ্যে র‍্যাব কঠোর নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বায়েজিদ থেকে ফরহাদকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের