30 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ

রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ

দক্ষিণ সুরমা উপজেলা

সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার রিজেন্ট পার্ক ও রিসোর্টে আপত্তিকর অবস্থায় ১৬ প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণ সুরমার সিলাম এলাকায় অবস্থিত রিজেন্ট পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। পার্কের ভেতরে কয়েকটি কক্ষ রয়েছে, যা ভাড়ায় ব্যবহার করে এই কার্যকলাপ পরিচালিত হতো। অভিযোগ রয়েছে, এর মাধ্যমে পার্ক কর্তৃপক্ষ মোটা অঙ্কের অর্থ আদায় করত।

রোববার ১৬ প্রেমিক যুগল পার্কের বিভিন্ন কক্ষ ভাড়া নেয়। খবর পেয়ে স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের আটক রাখা হয় এবং স্থানীয়রা তাদের অভিভাবকদের খবর দিয়ে বিয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেন।

এ বিষয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এবং অভিভাবকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, দেশের বড় শহর ও পর্যটন এলাকাগুলোতে রিজেন্ট পার্কের মতো বিভিন্ন পার্ক ও রিসোর্টে ঘণ্টাভিত্তিক কক্ষ ভাড়া দেওয়া হয়। এ ধরনের কার্যকলাপের উপর প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন স্থানীয় সংশ্লিষ্টরা।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত