29 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র উপহার

রাঙামাটিতে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র উপহার

রাঙামাটিতে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র উপহার

বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে পাঁচশত জন দুস্থ শীতার্তদের মাঝে ‘মানবতার সেবায় পুলিশ’ স্লোগানে শীতবস্ত্র উপহার দিয়েছেন রাঙামাটি জেলা পুলিশ। ২০ জানুয়ারি (শনিবার) কোতয়ালী থানা প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা গেছে, বিগত কয়েকদিন ধরে রাঙামাটিতে ১১-১২ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। এতে নিম্ন আয়ের মানুষের কষ্ট হওয়ায়, তাদের মাঝে উষ্ণতা ছড়িইয়ে দিতে এমন আয়োজন করেছেন রাঙামাটি জেলা পুলিশ। এতে অনেক খুশি নিম্ন আয়ের মানুষ।

রাঙামাটিতে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র উপহার
শীতবস্ত্র উপহার নিতে নিম্ন আয়ের মানুষের একাংশ

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশের মতো রাঙামাটিতেও শীতের তীব্রতা বেড়েছে। তাই নিম্ন ও খেটে খাওয়া দুস্থ মানুষ কষ্ট পাচ্ছেন। এসব মানুষের পাশে থাকার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি এসব মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোন মানুষ শীতে কষ্ট পাবে না। তিনি শীতার্তদের পাশে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শীতবস্ত্র বিতরণকালে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ, অতিরিক্তি পুলিশ সুপার মো. শাহ নেওয়াজ, মো. ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী