30 C
আবহাওয়া
১১:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৫ জানুয়ারি আসছে করোনার ৫০ লাখ টিকা

২৫ জানুয়ারি আসছে করোনার ৫০ লাখ টিকা

২৫ জানুয়ারি আসছে করোনার ৫০ লাখ টিকা

বিএনএ, ঢাকা : আগামি ২৫ জানুয়ারি ঢাকায় আসবে ৫০ লাখ ডোজ টিকা। বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।

সচিব বলেন, প্রথম মাসে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। তৃতীয় মাসে এরাই আবার দ্বিতীয় ডোজ পাবেন। প্রথম দিন কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে দেওয়া হবে টিকা। কুর্মিটোলা, কুয়েত মৈত্রী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরের দিন আরো ৫০০ জনকে দেওয়া হবে। পরে তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করে ফুল ফেসে টিকা প্রয়োগ শুরু হবে বলেও জানান সচিব।

মো. আবদুল মান্নান বলেন, হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র হবে না, কারণ সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। ভ্যাকসিন নেওয়া সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবে।

তিনি বলেন, প্রতিদিন ভ্যাকসিন বুলেটিন প্রচার করা হবে। প্রতি টিমে দুজন ভ্যাকসিনেটর ও চারজন স্বেচ্ছাসেবক থাকবেন, যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের টেলিমেডিসিন সুবিধা দেওয়া হবে। রাখা হবে ফলোআপে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন