25 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মাস্কের পদত্যাগ চান টুইটারের ৫৭ শতাংশ ভোটার

মাস্কের পদত্যাগ চান টুইটারের ৫৭ শতাংশ ভোটার

টুইটারের সব কার্যালয় বন্ধ

বিএনএ, বিশ্বডেস্ক : টুইটারের প্রধান নির্বাহী পদে মাস্ক থাকবেন কি না, তা জানতে তিনি নিজেই একটি সমীক্ষা চালিয়েছেন। সমীক্ষায় বেশিরভাগ ভোটার রায় দিলেন, টুইটার থেকে ইলন মাস্কের পদত্যাগ করা উচিত।

সোমবার (১৯ ডিসেম্বর) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সমীক্ষায় ৫৭ দশমিক ৫ শতাংশ ভোটার মাস্কের পদত্যাগের পক্ষে রায় দিয়েছেন। বিপক্ষে ভোট পড়েছে ৪২ দশমিক ৫ শতাংশ।

টুইটারের নেতৃত্বের বিষয়ে অনানুষ্ঠানিক এই গণভোটে ১৭ মিলিয়নের বেশি টুইটার ব্যবহারকারী অংশ নেন। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ভোটদানের সুযোগ ছিল।

এর আগে মাস্ক এক টুইটবার্তায় বলেছিলেন, সমীক্ষায় যে ফল আসবে, সে অনুযায়ী তিনি কাজ করবেন। অর্থাৎ, বেশিরভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলে, তিনি প্রধান নির্বাহী পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

ভোটের ফলাফল নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানাননি স্পেস এক্স, টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের