32 C
আবহাওয়া
৩:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২


বিএনএ, ঢাকা:  রাজধানীর বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে  বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও  দুইজন। রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক মো. স্বপন (৩২) ও যাত্রী ফাতেমা বেগম (৪০)।

নিহত ফাতেমা বেগম দুবাই প্রবাসী শাহ আলমের স্ত্রী। ছোট ছেলে শাকিলকে সানারপাড় মাদরাসায় ভর্তি করাতে কুমিল্লার বড়ুরা থেকে ঢাকা আসেন ফাতেমা।

নিহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সচালক আরিফ হোসেন জানান, খিলগাঁও থানাধীন বনশ্রী ফেমাস হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে অছিম পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দুজন মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত