32.2 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ

বিএনএ ঢাকা: দেশের  হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ,মন্দির ও পূজামণ্ডপে অগ্নি সংযোগ, হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঐক্যের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) নগরীর কাজীর দেউড়ী মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সাবেক সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন, সহ সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলসহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া দেশজুড়ে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং শান্তি সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করতে আগামি ১০দিন নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়। পরে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে নগরীর তৃণমূল থেকে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে বর্ধিত সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ