27 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্কটল্যান্ড

পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্কটল্যান্ড

পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্কটল্যান্ড

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলার লক্ষ্যে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৬৫ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।মঙ্গলবার(১৯ অক্টোবর)আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নেন কাইল কোয়েটজার।ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। দলীয় রান ২৬ রান তুলতে দুই ওপেনার কোয়েটজার(৬) ও মুনসিকে (১৫) হারায় তারা। ‍উইকেট দুটি নেন মরেয়া ও চাদ সোপার। তৃতীয় উইকেটে ম্যাথু ক্রস ও রিচি বেরিংটনের অসাধারণ ইনিংসে ৯২ রানের জুটি করে । ১৪ ওভার ৩ বলের মাথায় ম্যাথু ক্রসকে সিমন আতাই ফেরালে এই জুটি ভাঙ্গে।৩৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার।

চুর্তথ উইকেটে ব্যাট করতে নামে কলাম ম্যাকলিওড।

দলীয় ১৬ ওভার করতে আসা মরেয়ার প্রথম বলে চার মেরে ৩৭ বলে ফিফটি পূরণ করে রিচি বেরিংটন।এরপর ব্যাটিং তান্ডব চালাতে থাকে তিনি।ঊনিশতম বল করতে আসা চাদ সোপার প্রথমে ১০ রান করা ম্যাকলিওডকে তারপরে বিপজ্জনক হয়ে ওঠা রিচি বেরিংটনকে ফেরান।৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭০ রানের দানবীয় ইনিংস খেলেন এই ব্যাটার।

শেষ ওভারে ৪ উইকেট হারায় ১০ রান নিতে স্কটিশরা।ওই ওভারে ৩ উইকেট নেন কাবুয়া মরেয়া। রান আউট হয় একটি।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের