29 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে পুলিশ দেখে পালাতে গিয়ে সিএনজিচালক নিহত

সীতাকুণ্ডে পুলিশ দেখে পালাতে গিয়ে সিএনজিচালক নিহত

সীতাকুণ্ডে ডোবায় পরে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশ দেখে পালাতে গিয়ে লরির ধাক্কায় এক সিএনজি চালক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার (১৯ জুন) বিকেলে সীতাকুণ্ড মগপুকুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত অটোরিকশা চালকের নাম মেজবাহ উদ্দিন। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের তেলিপাড়া এলাকার বাসিন্দা। তাছাড়া আহত যাত্রী মো. আরিফ কুমিরা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঈদের কারণে মহাসড়ক অনেকটাই ফাঁকা। এ সময়ে মহাসড়কে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। ঈদুল ফিতরের দিনও দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমানোর জন্য বেপরোয়া গাড়ির বিরুদ্ধে স্পিডগান দিয়ে মামলা দিচ্ছিলেন তাঁরা। তেলবাহী লরির সঙ্গে পাল্লা দিয়ে চলছিল অটোরিকশা দুটি। তারা লরিটিকে থামানোর সংকেত দিলে বেপরোয়া গতিতে আসা সিএনজিচালিত অটোরিকশা দুটি সড়কেই গাড়ি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় লরিটি। এতে দুর্ঘটনাটি ঘটে।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, হাইওয়ে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করা হয়। আহত চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী