30 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আবারও শুরু করোনার টিকাদান

চট্টগ্রামে আবারও শুরু করোনার টিকাদান

চট্টগ্রামে করোনার টিকা দেয়া হবে ৩২৬ কেন্দ্রে

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে আবারও শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। শনিবার (১৯ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতাল শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। রোববার থেকে সাধারণ মানুষকে টিকা দেয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। চট্টগ্রামে প্রায় ৫ হাজারের মতো মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী আছে। তাদের এ টিকার আওতায় আনা হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, আজ প্রথমদিন শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হলেও রোববার থেকে সাধারণ মানুষের জন্য আরও দুটি বুথ বাড়ানো হবে।

শুক্রবার ( ১৮ জুন) চীনের সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা চট্টগ্রামের আসে। টিকা প্রদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, চীন সরকারের উপহারের প্রথম দফার ৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ১২ মে ঢাকায় আসে।  দ্বিতীয় দফায় ১৩ জুন ৬ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত