29 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » জামিনে মুক্ত বিএনপি নেতা ডা. শাহাদাত

জামিনে মুক্ত বিএনপি নেতা ডা. শাহাদাত

ডা. শাহাদাত হোসেন

বিএনএ,চট্টগ্রাম: চাঁদাবাজি ও ভাংচুরের মামলায় দেড় মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বুধবার (১৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল কারাফটকে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম। তিনি জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত হোসেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় ঈদের আগের দিন হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। পরে কাগজপত্র চট্টগ্রাম আদালত হয়ে কারাগারে গেলে বুধবার বিকেলে তিনি জামিনে মুক্ত হন।

এরআগে চট্টগ্রামের আদালত থেকে কোতোয়ালী থানার নাশকতার দুই মামলায় জামিন পেলেও চকবাজার থানার চাঁদাবাজির মামলায় জামিন মেলেনি শাহাদাতের। পরে উচ্চ আদালত থেকে তিনি জামিন পান।

উল্লেখ, গত ২৯ মার্চ বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ ৫৭ জনের নাম উল্লেখ করে দুইটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। গত ২৯ মার্চ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে চকবাজার থানায় ডা. শাহাদাতের বিরুদ্ধে ১ কোটি টাকা চাঁদা দাবির মামলা করেন নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ও নারীনেত্রী ডা. লুসি খান।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল