27 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে পুলিশের গুলিতে আহত তরুণীর মৃত্যু

মিয়ানমারে পুলিশের গুলিতে আহত তরুণীর মৃত্যু

মিয়ানমারে পুলিশের গুলিতে আহত তরুণীর মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে আহত এক তরুণীর মৃত্যু হয়েছে।  ১০ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার মিয়া থোয়ে থোয়ে খাইন নামে সদ্য ২০ পেরোনো ওই তরুণী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য।

সিএনএন এর খবরে বলা হয়,  গত ৯ ফেব্রুয়ারি সেনাশাসনের বিরোধিতায় নেপিদোর রাজপথে নামা বিক্ষোভকারীদের জলকামান, রাবার বুলেট এবং গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় মাথায় গুলি লাগে মিয়ার।গুলিবিদ্ধ হওয়ার পর থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো তাকে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ওপর পুলিশের ব্যবহৃত জলকামান থেকে পালানোর সময় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন এক নারী।অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র কি টো ফেসবুকের এক পোস্টে জানিয়েছিলেন, মাথায় থাকা হেলমেট ছিদ্র হয়ে গুলিবিদ্ধ হন মিয়া থোয়ে থোয়ে খাইন।

গত ১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই প্রতিবাদ বিক্ষোভ চলছে মিয়ানমারে। বিক্ষোভে এখন পর্যন্ত এই একজনের  মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের