29 C
আবহাওয়া
৭:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবি’র আবাসিক হলে করোনার হানা, আক্রান্তের রুম সিলগালা

নোবিপ্রবি’র আবাসিক হলে করোনার হানা, আক্রান্তের রুম সিলগালা

নোবিপ্রবি'র আবাসিক হলে করোনার হানা, আক্রান্তের রুম সিলগালা

বিএনএ, নোবিপ্রবি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল হলের এক আবাসিক শিক্ষার্থী।

বুধবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ। আক্রান্ত ওই শিক্ষার্থী হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। ভাইরাসটি হলের অন্য শিক্ষার্থীদের মধ্যে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ওই কক্ষে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ দিকে গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, পরিসংখ্যানসহ কয়েকটি বিভাগের পাঁচজনের অধিক শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। হঠাৎ ক্যাম্পাসে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরিধান ব্যতীত ক্লাস, পরীক্ষা, অফিস এবং ক্যাম্পাসে উপস্থিত না হওয়ার জন্য সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিএনএ/ শাফি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী