27 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ববিতে রসায়ন বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

ববিতে রসায়ন বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রসায়ন বিভাগের আয়োজনে ‘CHEM LECTURE SERIES-2023’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. শরিফ এনামুল কবির। সেমিনারে আরও বক্তব্য রাখেন সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বীন ফাহাদ ইউনিভার্সিটির প্রফেসর এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের সাবেক প্রফেসর ড. বিমল কৃষ্ণ বনিক। সেমিনারে রসায়ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএ/ রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা