32 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; ভাংচুর, আহত ১১

রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; ভাংচুর, আহত ১১

উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব

রাবি প্রতিনিধি:  আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচের পর সংঘর্ষে জড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) মার্কেটিং বিভাগ ও আইন বিভাগ। এতে আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান এবং দুই বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এছাড়া দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে মারধর ও ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করার ঘটনা ঘটে।

সোমবার (১৮ নভেম্বর ২০২৪) বিকেল ৫টায় রাবি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এরপর দুই বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোডাউন দিতে থাকে। সন্ধার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করে।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে দুই বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানেও সংঘর্ষে জড়ান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের অভ্যন্তরে আইন বিভাগের অফিস, নামফলক, নোটিশ বোর্ড এবং চেয়ারম্যানের কক্ষ ভাংচুর করা হয়েছে।

আইন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা এ ভাংচুর চালিয়েছে।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু জানান, “আমি আমার বিভাগের আহত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আমার বিভাগে হামলা-ভাংচুর করা হয়েছে বলে শুনেছি।”

তবে মার্কেটিং বিভাগের সভাপতির কাছে আইন বিভাগ ভাংচুর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমি ব্যস্ত আছি। পরে কথা বলবো।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, আজকের ঘটনা আমাকে ব্যথিত করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। আগামীকাল দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ স্থগিত করা হয়েছে। এছাড়া, আগামীকাল মঙ্গলবার শুধু আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।

বিএনএনিউজ২৪,সৈয়দ সাকিব, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত