26 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি

বঙ্গোপসাগরে

বিএনএ, ঢাকা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি থেকে কমে বৃহস্পতিবার হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান তিনি।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী