25 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চবি ছাত্রলীগের ১২ কর্মী বহিষ্কার

চবি ছাত্রলীগের ১২ কর্মী বহিষ্কার

চবি ছাত্রলীগের ১২ কর্মী বহিষ্কার

বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।রোববার (১৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উভয় গ্রুপ থেকে দুজনকে এক বছর করে এবং ১০ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

ছয় মাস বহিষ্কৃতরা হলেন: অর্থনীতি ২০১১-১২ সেশনের ফরহাদ, লোকপ্রশাসন ১৪-১৫ সেশনের অহিদুজ্জামান সরকার, সমাজতত্ত্ব ১৫-১৬ সেশনের আরিফুল ইসলাম, ইতিহাস ১৫-১৬ সেশনের জুনায়েদ হোসেন জয়, পরিসংখ্যান ১৬-১৭ সেশনের আকিব জাভেদ, আইন বিভাগ ১৭-১৮ সেশনের খালেদ মাসুদ, কম্পিউটার বিজ্ঞান ১৮-১৮ সেশনের তানজিল হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউট ১৯-২০ সেশনের মো. নাঈম, আরবি ১৯-২০ সেশনের তৌহিদ ইসলাম, বাংলা ১৯-২০ সেশনের সাইফুল ইসলাম।

এক বছর বহিষ্কৃতরা হলেন: আইন বিভাগের ২০১৪-১৫ সেশনের মির্জা কবির সাদাফ, রসায়ন ১৬-১৭ সেশনের আশরাফুল আলম নায়েম

প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাছাই-বাছাই করে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স, অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে অস্ত্র নিয়ে আক্রমণ করার অভিযোগে দুজনকে এক বছর ও বাকিদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!