26 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চুয়েট ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে জাহিদ- আশফাক

চুয়েট ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে জাহিদ- আশফাক

চুয়েট ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে জাহিদ- আশফাক

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র ক্যারিয়ার সচেতনমূলক সংগঠন চু্য়েট ক্যারিয়ার ক্লাবের ২০২০-২১ কার্যনির্বাহী কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে পুরকৌশল বিভাগের জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের আশফাক আসিফ নির্বাচিত হয়েছেন ।

গতকাল ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির তালিকা ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে নাইমুল ইসলাম উদয় ও শামসুল আরিফিন, সাংগঠনিক সম্পাদক পদে মো নাজমুস সাকিব অপি, অফিস সম্পাদক পদে তাসনিম সুলতানা লিমা ও রাহাতুল আমিন শুভ, অর্থ সম্পাদক পদে রক্তিম বড়ুয়া এবং প্রমুখ।

বুধবার বিকেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক, “সেন্টার ফর এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ”(সিইএসইআর) এর সভাপতি অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম, তাড়িত ও দূরযোগাযোগ কৌশল বিভাগের প্রধান ড. মো. আজাদ হোসেইন, তড়িৎ ও তাড়িত কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদি হাসান চৌধুরী, কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. সাবির হোসেইন, পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক পলেন চাকমা এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম শাহাজাহান।

অনুষ্ঠান কর্মসূচিতে বিদায়ী সভাপতি তেইশ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নামের তালিকা ঘোষণা করেন। শেষ পর্যায়ে বিদায়ী সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান ও বিদায়ী কমিটির হাতে ক্রেস্ট তুলে দেয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, চুয়েট ক্যারিয়ার ক্লাব “let Your dream Fly” স্লোগানে যাত্রা শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্লাবটি অলাভজনক সংগঠন হিসাবে সল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে।
ক্লাবটির মাধ্যমে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের কিভাবে চাকুরী বাজারে প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে তুলবে এবং বিসিএস ও ব্যাংক জবস প্রিপারেশনে গাইডলাইনসহ বাইরে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে।

বিএনএ/ রাব্বানী, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের