28.9 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১: জুরি বোর্ড গঠন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১: জুরি বোর্ড গঠন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১

ঢাকা (১৭ আগস্ট) : জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদানের লক্ষ্যে সরকার ১৩ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এর সভাপতিত্বে বোর্ডের অন্যান্য সদস্যগণ হলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র), বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড ফটোগ্রাফী বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদৌস, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, চিত্রগ্রাহক পঙ্কজ পালিত, অভিনেতা জাহিদ হাসান, অভিনেত্রী সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), সংগীত শিল্পী মোহাম্মদ নকিব উদ্দিন খান (নকিব খান) ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

জুরি বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৬ আগস্টের প্রজ্ঞাপনে বলা হয়েছে এ বোর্ড ২০২১ পঞ্জিকাবর্ষের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসমূহ মূল্যায়নপূর্বক পুরস্কারপ্রাপক ব্যক্তি/চলচ্চিত্রের নাম সুপারিশ করবে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির