26 C
আবহাওয়া
৪:১০ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব-শিক্ষামন্ত্রী

দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব-শিক্ষামন্ত্রী

দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব-শিক্ষামন্ত্রী

বিএনএ, ঢাকা : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে । বুধবার(১৮ আগস্ট) যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,  ‘আপনারা জানেন এখন সংক্রমণের হার নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত ও জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আমরা আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর্যায়ে পৌঁছাবে।সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব ।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর