32 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে আওয়ামী লীগ – বিএনপি সংঘর্ষ

খাগড়াছড়িতে আওয়ামী লীগ – বিএনপি সংঘর্ষ


বিএনএ, খাগড়াছড়ি :শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে। মঙ্গলবার(১৮ জুলাই) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, শহরের শাপলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এ দিকে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন জানান, সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিএনপির লোকজন হামলা চালায়। এতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। বেলা ১২টার পর খাগড়াছড়ি পৌরসভার ভেতরে ভাঙচুর চালানো হয়৷ সেই সঙ্গে বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়৷

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন পৌরসভা গেটের ভেতরে ঢুকে পুরো পৌরসভা ভাঙচুর করছে।
বিএনএ/ আনোয়ার, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত