25 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ভিসা আবেদন ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

ভিসা আবেদন ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

ভিসা আবেদন ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

বিএনএ, ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদন প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে। বর্ধিত ফি শনিবার (১৭ জুন) থেকে কার্যকর হয়েছে। রোববার (১৮ জুন) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের জন্য ভিজিটর ভিসা (বি১/বি২) এবং অন্যান্য এনআইভি যেমন– স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ থেকে ১৮৫ ডলার করা হয়েছে।

এছাড়া অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও , পি , কিউ এবং আর শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে। আর চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (ই শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার করা হয়েছে।

অনভিবাসী ভিসার ফি ও কনস্যুলারের বর্তমান মুদ্রা বিনিময় হারের হালনাগাদ তালিকার জন্য (https://ow.ly/mrJe50OLuLZ) এই ওয়েবসাইট দেখতে অনুরোধ করেছে দূতাবাস।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ