21 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সব বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

সব বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

কয়েক বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস

বিএনএ ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগেই ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে এ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এছাড়া রোববার(১৮ এপ্রিল) সব বিভাগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো এ হাওয়া সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে পরিণত হয়ে কালবৈশাখী ঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়,সোমবার (১৯ এপ্রিল) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শুরুতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি  দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী